নড়াইলে শেষ হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসর-২০২৬
ইকবাল হাসান,নড়াইল-নড়াইলে শেষ হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় আসর-২০২৬।
বৃহস্পতিবার বিকালে বরাশুলা এতিমখানা মাঠে ফাইনাল খেলায় মহিষখোলা শাহিন স্মৃতি ফুটবল একাদশ ও ইয়াং বয়েজ ফুটবল একাদশ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়।
খেলায় মহিষখোলা শাহিন স্মৃতি ফুটবল একাদশ ২-০ গোলে ইয়াং বয়েজ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলামিন, নড়াইল জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রুবাইয়াত তুরশেদ শাথীল।
নড়াইল জেলা ছাত্রদল টুর্নামেন্টের আয়োজন করে। ১২টি দল টুর্নামেন্টে অংশ নেয়। #



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































